সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
‘‌‌বরিশালের ছেলেদের বিয়ে করব না’

‘‌‌বরিশালের ছেলেদের বিয়ে করব না’

অনুসন্ধান ডেস্ক:: ‘চোখ বলেছে ভালোবাসি, মন কি বলে জানি না’ আসলেই কী তিনি জানেন না, তার মন কী বলছে, কয়েক বছর থেকে খুঁজছেন ভালোবাসা, কিন্তু ধরা দিয়েও দিচ্ছে না। অথচ তিনি প্রেমের মালা গেঁথে বসে আছেন, কিন্তু সেই মালা কাকে পরাবেন? ২০২৪ সালে মনের মধ্যে ঘণ্টা বাজবে এমন একজনকেই খুঁজছেন। তাকে নিয়ে স্বপ্ন দেখতে চান, সাজাতে চান জীবন। তবে সেই স্বপ্ন কবে সত্যি হবে সেই অপেক্ষায় শিরিন শিলা। যিনি বছরজুড়েই ছিলেন আলোচিত-সমালোচিত। কখনো চুমুকাণ্ডে, কখনো বা ব্যক্তিজীবনের নানা বিষয়ে।

এবার আবারও আলোচনায় ঢালিউডের এই নায়িকা তবে চুমু কাণ্ডে নয় এবার আলোচনায় বরিশালের ছেলেদের বিয়ে করবেন না বলে। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায় অতিথি হয়ে এসব কথা বলেন শিরিন শিলা উপস্থাপিকার প্রশ্নে শিরিন শিলা বলেন, বরিশাল কখনোই বিয়ে করব না তবে উপস্থাপিকা তাকে বলেন, বরিশালে ডাব, আমড়া এবং ভালো মাছ পাওয়াা যায়।

নায়িকা বলেন, আমার কেন জানি মাইন্ডের মধ্যে ঢুকে আছে বরিশালের ছেলেদের আমি বিয়ে করব না। কেন আমি জানি না, যদিও আমার আপন বড় বোনের স্বামীর বাড়ি বরিশাল। তবে দুলাভাইকে ভালো লাগে ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু বোন যে এলাকায় বিয়ে করেছে আমি সেখানে বিয়ে করব না।

এই অনুষ্ঠানে তার প্রেমের বিষয়গুলোও উঠে আসে, তিনি বলেন, বড় হওয়ার পর তিনি যে প্রেমগুলো করেছেন তখন বয়ফ্রেন্ড যে গিফটগুলো দিয়েছে সেগুলো এখনো আছে। তার মধ্যে গোল্ডের নেকলেস, ঘড়ি, সুজ, ব্যাগ ড্রেস এগুলো স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন।

তিনি বলেন, আমাকে যে জিনিসগুলো দিয়েছিল এগুলো আমি কেন ফেলে দিব, একটা মানুষ তো আমাকে ভালোবেসে দিয়েছিল। তার সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক সে জিনিসগুলোর মূল্যায়ন সবসময় করার চেষ্টা করেন তিনি।

তবে নিজের কোনো গাড়ি কেনার ইচ্ছা রয়েছে সেটিও জানান শিরিন শিলা। তিনি বলেন, বিএমডব্লিও মার্সেডিজ গাড়ি তার টাকা হলেই কিনে ফেলবেন। বর্তমানে যে গাড়িটি ব্যবহার করছেন তার বাজার মূল্য ৪০ লাখ টাকা। গাড়িটি দুই বছর আগে কিনেছেন বলে কিছুটা কম ছিল বলেও জানান এই নায়িকা।

তার প্রথম গাড়ি কেনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রথমে সেকেন্ডহ্যান্ড এলিয়েন গাড়ি কিনেছিলেন, তারপর সেটি বিক্রি করে কিনেছেন নিশান এক্সট্রিল। সেটি দুই থেকে তিন বছর ব্যবহারের পর টাকা জমিয়ে আগের গাড়ি বিক্রি করে তার সঙ্গে কিছু টাকা যুক্ত করে নতুন আরেকটি গাড়ি কিনেছেন। শিরিন শিলা ২০২৪ সালের ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ সিনেমার মাধ্যমে বছর শুরু করতে যাচ্ছেন । আর এই সিনেমায় তার কো-আর্টিস্ট সাইমন সাদিক। নতুন বছর এই সিনেমা দিয়ে বাজিমাত হয়ে যেতে পারে বলে প্রত্যাশা তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯