সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
আয়ের ৫০ শতাংশ মানুষের কল্যাণে দিতে চাই: সালমা

আয়ের ৫০ শতাংশ মানুষের কল্যাণে দিতে চাই: সালমা

অনুসন্ধান ডেস্ক:: ক্লোজআপ তারকা সালমা আক্তার জানিয়েছেন, আয়ের ৫০ শতাংশ মানুষের কল্যাণে দিতে চান তিনি। সম্প্রতি দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন। সালমা বলেন, একেবারে বাচ্চা বয়সে স্টারডমের স্বাদ পেয়েছি। যখন আমি বুঝতাম না স্টারডম কি জিনিস। আমি সেই সময় লাখো মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছি। আর এর প্রতিদান হিসেবে আমি নিভৃতে মানুষের জন্য কিছু করে যেতে চাই, যা লোক দেখানো নয়।

তিনি বলেন, আমার আয়ের ৫০ শতাংশ মানুষের কল্যাণে দিতে চাই। যাতে পরবর্তী প্রজন্ম বলতে পারে আমি মানুষের জন্য সামান্য কিছু হলেও করতে পেরেছি। আমি চাই মৃত্যুর পর আমার কাজের সুফলভোগীরা যেন আমার জন্য এক ফোঁটা হলেও চোখের পানি ফেলে।

২০২৩ সালে প্রায় শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এর মধ্যে অনেকগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন নামি প্রতিষ্ঠানের ব্যানারে। কিছু গান ছিল নতুন প্রতিষ্ঠানের ব্যানারে। আর বেশ কিছু গান করেছেন নিজের ইউটিউব চ্যানেলের জন্য। তবে নতুন বছরে নিজেকে সমৃদ্ধ করতে চান তিনি। আত্মতৃপ্তির জন্য গাইতে চান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯