সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
লায়লাকে মেরে চেহারা নষ্ট করে দিয়েছেন মামুন!

লায়লাকে মেরে চেহারা নষ্ট করে দিয়েছেন মামুন!

অনুসন্ধান ডেস্ক:: প্রিন্স মামুন ও লায়লা। টিকটকের আলোচিত নাম। ফেসবুক ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন। করেন মিউজিক ভিডিও। এবার এই দম্পতি জুটি আলোচনায় এলেন নতুনভাবে। লায়লাকে নাকি প্রকাশ্য রাস্তায় মেরেছেন মামুন।

মধ্যরাতে লায়লাকে একটি লাইভ ভিডিওতে দেখা যায়, রাজধানীর বারিধারার ফুটপাতে এসে কাঁদছেন। সেই সঙ্গে বলছেন মামুন আমাকে মেরেছে, মামুন আমাকে মদ খেয়ে এসে মোবাইল দিয়ে মেরেছে। দেখুন আমার চেহারা নষ্ট করে দিয়েছে। সে আমার ফেসবুক পেইজ ডিলিট করে দিয়েছে, আপনারা স্ক্রিন রেকর্ডার দিয়ে এই ভিডিও রেকর্ড করেন প্লিজ।

লায়লা আরো বলেন, আমি ট্রিপল নাইনে ফোন দিয়েছিলাম। তারা ক্যান্টনমেন্ট থানায় কানেক্ট করে দিয়েছে। কিন্তু ওই থানার পুলিশ নাকি মধ্যরাতে আসতে পারবে না। এ সময় লায়লাকে কান্না করতেও দেখা যায়। এরইমধ্যে লায়লার এই ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এদিকে, লায়লার প্রসঙ্গে প্রিন্স মামুন অপর একটি ভিডিওতে বলেন, আমার ক্যারিয়ারের যতটা সম্মান কামাইছি, যতটা অর্জন করেছি সব নষ্ট করেছি লায়লার সঙ্গে সম্পর্ক করে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ এখন পর্যন্ত করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯