সোমবার, ০৮ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি

দুই আসনে মনোনয়ন চাইবেন মাহি

অনুসন্ধান ডেস্ক:: কয়েক বছর ধরে চলচ্চিত্রের চেয়ে রাজনীতিতে বেশ সক্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। দল মনোনয়ন না দিলেও হাল ছাড়েননি এই নায়িকা।

দলের বিভিন্ন সভা-সমাবেশে উপস্থিত থাকেন। সময় পেলেই চলে যান নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। জানা গেছে, এখন তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এবার একটি নয়, দুটি আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাহি। গণমাধ্যমকে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে মনোনয়ন চাইবেন।

বললেন, ‘এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ দুই আসনে মনোনয়ন চাইব। আমার জন্মস্থান চাঁপাই, বেড়ে উঠেছি রাজশাহীতে। দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে আসনের জন্য পছন্দ করবেন, সেখান থেকেই নির্বাচন করতে চাই। দুই এলাকায়ই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’

মাহিয়া মাহি আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি মাহি মাতৃত্বকালীন ছুটি শেষে শিগগিরই চলচ্চিত্রের কাজে ফিরবেন বলে জানা গেছে। ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমা দিয়ে কাজ শুরু করবেন। এটি নির্মাণ করবেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯