সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দক্ষিণী অভিনেতা বিজয়ের স্কুল পড়ুয়া মেয়ের রহস্যজনক মৃত্যু

দক্ষিণী অভিনেতা বিজয়ের স্কুল পড়ুয়া মেয়ের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তামিল অভিনেতা বিজয় অ্যান্টনির চেন্নাইয়ে নিজের বাড়িতে থেকে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তার মেয়ে মিরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয়েছিল মাত্র ১৬। ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে মিরাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মিরার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালান। মানসিক চাপের কারণে মিরা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষণ্ণতা কমানোর জন্য তার চিকিৎসাও করানো হচ্ছিল। এই বিষয়ে পুলিশ মিরার স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিজয় অ্যান্টনির দুই মেয়ের মাঝে মিরাই বড়। অভিনেতার আরেক মেয়ের নাম লারা অ্যান্টনি। চলতি বছরে থুতনি এবং চোয়ালের সার্জারির কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিজয়। শুটিংয়ের সময় আহত হয়েছিলেন অভিনেতা ও সঙ্গীত পরিচালক বিজয় অ্যান্টনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯