সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘জাওয়ান’র জন্য লম্বা লাইন

‘জাওয়ান’র জন্য লম্বা লাইন

অনুসন্ধান ডেস্ক:  বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি পাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘জাওয়ান’। বাংলাদেশেও আজ বৃহস্পতিবার সিনেমাটি প্রদর্শিত হবে। দেশের বাজারে এটি আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সঙ্গে আছে রংধনু গ্রুপ।

দেশের হলগুলোতে সন্ধ্যা সাড়ে ৬টায় ‘জাওয়ান’র প্রথম শোয়ের আয়োজন করা হয়েছে। আর টিকিট সংগ্রহ করতে দর্শকদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। তবে স্টার সিনেপ্লেক্সগুলোর বিভিন্ন শাখায় দর্শকদের লম্বা লাইনের দেখা মিললেও, কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না। কখন শো সেই বিষয়েও কথা বলছে না কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ছবিটি তো আজ বিকেলে মাত্র সেন্সর হয়েছে। এখন আমাদের এখানে প্রদর্শনের কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আমাদের ওয়েব সাইটেও ছবিটি তোলা হয়নি।’

তবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই “জাওয়ান” চলবে। শুরুতে তিনটি হলে ছবিটি প্রদর্শিত হবে। আর আগামীকাল থেকে এটি ৪৮টি হলে প্রদর্শিত হবে।’

এদিকে, শাহরুখ ভক্তরা ‘জাওয়ান’ দেখার জন্য রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক) একটি হল ভাড়া করেছেন। এর উদ্দ্যোগ আছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ।

বাংলাদেশে ভক্তদের এমন উন্মাদনার খবর ইতিমধ্যেই পৌঁছেছে শাহরুখ খানের কানেও। ভক্তদের টুইট করে তিনি বলেছেন, ‘বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ। আমি নিশ্চিত, তোমরা ছবিটা পছন্দ করবে।’

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও আছেন সানিয়া মলহোত্রা, প্রিয়মণি, গিরিজা ওক, সঞ্জীতা ভট্টাচার্য, লেহের খান, আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সুনীল গ্রোভার, মুকেশ ছাবড়াসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯