সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা নিলয় আলমগীর

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা নিলয় আলমগীর

অনুসন্ধান ডেস্ক:: সারাদেশে যখন ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে সে জ্বর থেকে বাদ যায়নি শোবিজ তারকারাও। শোবিজের বেশ কয়েকজন তারকা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মারা গেছেন অভিনেত্রী নিশাত আরা আলভিদা। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।

বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন এ অভিনেতা। এরপর ডেঙ্গু পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। তাই বাধ্য হয়ে শুটিং বন্ধ করে বিশ্রামে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন নিলয়।অভিনেতা জানান, জ্বর যখন কমে আসলো তখন রিপোর্ট আসলো ডেঙ্গু পজিটিভ। প্লেটলেট কমতে শুরু করেছে। ডাক্তার বলল- আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

নিলয় বলেন, খুব ইচ্ছা ছিল শুটিং শুরু করব কিন্তু সম্ভব হচ্ছে না। কবে শুরু করতে পারব সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হল। সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই। বেঁচে থাকলে ইনশাআল্লাহ সবাইকে পুষিয়ে দিব।

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পায় ২০১৪ সালে।

এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে। নাটক-সিনেমা ছাড়া কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিংক দেশ, আইস কুল সাবান, সিঙ্গারসহ বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে নিলয়কে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯