সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফের বিয়ে করলেন অপু বিশ্বাস!

ফের বিয়ে করলেন অপু বিশ্বাস!

অনুসন্ধান ডেস্ক:: ভালোবেসে ২০০৮ সালে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। যা অনেকটাই গোপন ছিল মিডিয়া পাড়ায়। তবে ২০১৭ সালের ১০ এপ্রিল একমাত্র সন্তান জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু।

এরপর থেকেই শুরু হয় এই তারকা দম্পতির সংসার জীবনের নানা টানাপোড়ন। অবশেষে বিচ্ছেদের পথ বেছে নেন তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে একমাত্র ছেলে জয়ের জন্য এক হয়েছিলেন শাকিব-অপু। আর এবার ফের বিয়ে করলেন অপু! তবে সেটি হয়েছে ফেসবুক প্রোফাইলে। আজ রোবাবার বেলা ৩টা ৪৫ মিনিটে অপুর ফেসবুক প্রোফাইলের ‘সিঙ্গেল’ স্ট্যাটাস বদলে গেল ‘গট ম্যারেড’ দিয়ে।

অনেকের ধারণা, অপুর ফেসবুক হ্যাক হয়েছে। কিন্তু এই ফাঁকে বিয়ের শুভেচ্ছায় ভেসে যাচ্ছিলেন নায়িকা। যদিও অপুর এই ভাসমান অবস্থা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে ফেলা হয়।

তাহলে কি অপুর ফেসবুক হ্যাক হয়েছে? জবাব খুঁজতে অপু বিশ্বাসকে ফোন করা হলে তিনি জানান, এটি হ্যাক হয়নি। অপু নিজেই ঘটনাটি ঘটিয়েছে! ইনফো চেক করতে গিয়ে ভুলে তা হয়েছে। আর সেটি বুঝতে পেরে দ্রুতই তা সরিয়ে নেন অপু। এর জন্য দুঃখও প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯