সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন নকুল কুমার বিশ্বাস

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন নকুল কুমার বিশ্বাস

  অনুসন্ধান ডেস্ক: শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও জীবনমুখী গানের গায়ক নকুল কুমার বিশ্বাস। তার গানে তুলেন ধরেন দেশ ও সমাজের বিভিন্ন অনিয়ম অনাচার। এবার দেশের মানুষের সেবার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। নিজেকে সংসদ সদস্য হিসেবে জনগণের রায় পেতে প্রস্তুতি নিচ্ছেন এ শিল্পী।

নকুল কুমার বিশ্বাস নিজেই জানালেন নির্বাচনে অংশ নেওয়ার কথা। তিনি তার ফেসবুকে এ বিষয়ে একটি কাব্যময় পোস্ট করেছেন।এতে তিনি লেখেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন। এরই মধ্যে প্রচারণায়ও তিনি নেমেছেন।

শিল্পী নকুল কুমার বিশ্বাস তার কাব্যময় পোস্টে লেখেন,

‘নির্বাচনী প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী হবো নাকি কোনো দলীয় প্রতীক নেবো? নাকি ও পথে হাঁটবোই না। কমেন্ট করে জানাবেন প্লিজ।  ছোট্টবেলা শুনেছিলাম বাবা-দাদার কাছে উজিরপুরে আমরা বংশের বড়ো অংশ আছে বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার এমন সৎ নীতিবান নেতা জন্ম নেবে আর? তার- জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির বললাম যেথায় থাকো সুখে থেকো কর্মবীর মোটরসাইকেল যোগে আমায় রিপন আর সৈকত সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে শুটিং করবো দেশপ্রেমের গান শিল্পীরা মিলে শুটিং করতে গিয়েই ঘটলো এমন অঘটন সবার দাবি করতেই হবে এবার নির্বাচন এমপি হরনাথের উত্তরসূরী আমি তাই সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই যদি -হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম মুসলিম সমাজ আপনাকে কি ভালোবাসে কম? আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ? তারই প্রতিফলন দেখবো ভোটের খাতাতে দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।

জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত? আমি বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি তাই আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯