সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুই নায়িকার চুলোচুলি, শুটিং বন্ধ

দুই নায়িকার চুলোচুলি, শুটিং বন্ধ

অনুসন্ধান ডেস্ক:: শুটিংয়ের ফাঁকে অভিনয়শিল্পীরা যেমন মজা করেন, তেমনি কখনো কখনো ঝগড়াও বাঁধিয়ে ফেলেন। এবার শুটিং সেটে ঝগড়া বাঁধিয়ে বসেছেন ভারতীয় টিভি অভিনেত্রী তৃণা সাহা।‘মাতঙ্গী’ শিরোনোমে ওয়েব সিরিজের শুটিং সেটে সোহিনীর সঙ্গে ‘ক্যাট ফাইট’ হয় তৃণার। তারপর শুটিং না করে সেট ছেড়ে চলে যান এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুটিং সেটে নিজস্ব মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিয়ে যান সোহিনী সরকার। সেই খরচ বহন করে প্রযোজনা সংস্থা। ‘মাতঙ্গী’-এর ওয়েব সিরিজের ক্ষেত্রেও তাই করেছেন সোহিনী। এদিকে তৃণা বিষয়টি জানতেন না।

শুটিংয়ে গিয়ে বিষয়টা জেনে তিনিও একই সুযোগ দাবি করেন। আর তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। তৃণার বিরুদ্ধে পরিচালকদের অপমানের অভিযোগও উঠেছে। ঘটনার পরই চিৎকার চেঁচামিচি শুরু হয়, সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা সাহা।

এদিকে কেউ কেউ বলছেন, ঝামেলা বাড়ে সোহিনীর একটা মেসেজে। সোহিনী নাকি আর্টিস্টগ্রুপের হোয়াটসঅ্যাপে কারোর নাম না করে লিখেছেন— ‘আমার বিনীত অনুরোধ প্রোডাকশন ও পরিচালক টিমের কাছে, অভিনেতা-অভিনেত্রীদের কী প্রয়োজন (অভিনয় ক্ষমতা বাদ দিয়ে) তা কথা বলে মিটিয়ে নিলেই কাজটা সুবিধা হয়। আমি কথাগুলো লিখতে বাধ্য হচ্ছি, কারণ আমি কী সুবিধা পাচ্ছি, সেটা নিয়ে সেটের পরিবেশ নষ্ট হচ্ছে।’

সোহিনীর এই মেসেজেই নাকি আরো অপমান বোধ করেছেন তৃণা। এ বিষয়ে তৃণা সাহা ও সোহিনী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে ওয়েব সিরিজটির কাজ। ফের কবে শুটিং শুরু হবে তা এখনো বলতে পারছেন না কেউ। ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯