সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কথা রাখলেন ‘প্রিয়তমা’র নায়িকা

কথা রাখলেন ‘প্রিয়তমা’র নায়িকা

অনুসন্ধান ডেস্ক::: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। যা মুক্তি পেয়েছে গেল ঈদে। মুক্তির তিন সপ্তাহেই প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ‘প্রিয়তমা’র। যা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বলেও জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সগৌরবে চলছে সিনেমাটি। যার খবর ইতিমধ্যেই পেয়েছেন এর নায়িকা ইধিকা। ক’দিন আগে ইধিকা জানিয়েছেন, মাকে নিয়ে খুব শিগগিরই সিনেমাটি দেখবেন তিনি। আর সেটি হবে বাংলাদেশের সিনেমা হলে বসে। অবশেষে সেই কথা রাখলেন কলকাতার এই অভিনেত্রী।

গত শুক্রবার কলকাতা থেকে মা ও বোনকে নিয়ে ঢাকায় এসেছিলেন ইধিকা। আর ‘প্রিয়তমা’ দেখে আবার ফিরে গেছেন নিজ দেশে। আর সে কথার জানান দিয়েছেন ইধিকা নিজেই। নিজেকে আড়াল রেখে স্টার সিনেপ্লেক্সে গেল শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন তিনি। কলকাতা ফিরে সেই অনুভূতি শেয়ার করেছেন নিজ ফেসবুকে।

ইধিকার প্রকাশিত ছবিতে দেখা যায়, মুখে মাস্ক পরে ‘প্রিয়তমা’র পোস্টারের দিকে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে বা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমাটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।’

‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘প্রিয়তমা মুক্তির পর থেকে ইধিকা তার পরিবার নিয়ে ছবিটি দেখতে চাচ্ছিলেন। যেহেতু আমরা এখনও ইন্ডিয়াতে মুক্তি দিতে পারিনি এজন্য তিনি তার পরিবার নিয়ে বাংলাদেশে এসে ছবিটি উপভোগ করে আবার ফিরে গেছেন।’

ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় শাকিব ও ইধিকার পাশাপাশি এই সিনেমাতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯