সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসলামের পথে চলার জন্য অভিনয় ছেড়েছেন নায়িকা পপি

ইসলামের পথে চলার জন্য অভিনয় ছেড়েছেন নায়িকা পপি

অনুসন্ধান ডেস্ক :: অনেক আগেই ধর্মের টানে শোবিজজগৎ ছেড়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পুষ্পিতা পপি। জীবনযাপনও বদলে ফেলেছেন। আর বর্তমানে ইসলাম ধর্ম অনুযায়ী নিজেকে পরিচালনা করছেন এ নায়িকা, যা তার সামাজিকমাধ্যমে ফেসবুক হ্যান্ডেলে চোখ রাখলেই স্পষ্ট।

সম্প্রতি এ নায়িকা ফ্রান্স থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে জানান, ইসলামের পথে সঠিকভাবে চলার জন্য সিনেমা ছেড়েছেন। বাকি জীবন এভাবেই ইসলাম ধর্ম অনুযায়ী কাটাতে চান। আপাতত কিছু করছেন না বলেও জানান তিনি। সিনেমা জগত থেকে পুরোপুরি সরে গেছেন এ নায়িকা। পর্দায় আর কখনই দেখা যাবে না তাকে। বর্তমানে ফ্রান্সে স্বামী-সংসার নিয়ে সময় কাটাচ্ছেন। বলেন, মহান আল্লাহ ভবিষ্যতে যা করবেন, আমাকে যেভাবে চালাবেন সেভাবেই চলব আমি।

২০১৮ সালেই সিনেমা থেকে দূরে সরে যান পুষ্পিতা পপি। তবে ২০১৯ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দেন। তখন জানিয়েছিলেন, আমি ধার্মিক পরিবারের মেয়ে। বলা যায় শখ থেকে অভিনয়ে এসেছিলাম। অভিনয়ে আসার পরও নিয়মিত নামাজ পড়তাম, জিকির-আসকার করতাম। অভিনয়ে থাকার সময় মাঝে মাঝেই মনে হতো, ক্ষণিকের আনন্দের জন্য সব হারাচ্ছি আমি। এর পর এ ব্যাপারে বোধ চলে আসায় সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিই।

প্রসঙ্গত, ‘পাঙ্কু জামাই’ সিনেমায় শাকিবের প্রথম প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন পুষ্পিতা পপি। তবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আগে যদি জানতাম তুই হবি পর’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। তিনি ‘কখনো ভুলে যেও না’, ‘ঠোকর’, ‘প্রেম হতেই পারে’ ও ‘ফাগুনের আগুন’ সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূসর কুয়াশা’।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯