সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মানব পাচার বিরোধী কনসার্টে গাইবেন মমতাজ

মানব পাচার বিরোধী কনসার্টে গাইবেন মমতাজ

অনুসন্ধান ডেস্ক:: সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের চার জেলায় আয়োজন করা হয়েছে ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’।

ইতিমধ্যেই খুলনা, সাতক্ষীরা ও যশোরে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের এই আয়োজন সফলভাবে শেষ হয়েছে। আর আগামী ২৭ মে কক্সবাজারে অনুষ্ঠিত হবে এই আয়োজনের সমাপনী কনসার্ট।

উইনরক ইন্টারন্যাশনালের এই মানব পাচার বিরোধী প্রচারণার সঙ্গে একাত্ম প্রকাশ করে কক্সবাজারের লাবনী পয়েন্ট অনুষ্ঠিতব্য কনসার্টের্ অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং ব্যান্ডদল মাদল।

এছাড়াও অনুষ্ঠানে মানব পাচার বিরোধী একটি ‘পট গান’ এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে। বিকেল ৪টা থেকে শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ৮টা পর্যন্ত আর এটি সবার জন্য উন্মুক্ত।

বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় গত ৪ মে খুলনায় এই আয়োজনের উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ড ডিফারেন্ট টাচ।

একই ধারাবাহিকতায় ৭ মে সাতক্ষীরায় অনুষ্ঠিত কনসার্টে ছিলেন চন্দনা মজুমদার ও সন্দীপন। ১০ মে যশোরে অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করে জলের গান ও সন্দীপন। প্রতিটি আয়োজনেই উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯