সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের, স্ত্রী বললেন ভিন্ন কথা

প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের, স্ত্রী বললেন ভিন্ন কথা

অনুসন্ধান ডেস্ক:: ‘সারেগামাপা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল ও তার মাদককাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি মঞ্চে তার মাতলামির ঘটনা প্রকাশ্যে আসার পর নানা চাঞ্চল্যকর তথ্য দেন এই গায়কের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

কথা রটে, প্রতিদিন নাকি ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের! সালসাবিলের কথা অনুযায়ি, প্রতি মাসে নোবেল ১ কোটি ২০ লাখ টাকার মাদক সেবন করেন।ভাইরাল হওয়ার একটি ভিডিওতে সালসাবিল জানান, প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের। নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে ও শুধু একা দায়ী নয়।

পেছনে আছে ক্ষমতাসীন অনেক লোকজন। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী, এয়ার হোস্টেস এমন কী দুই বাংলার গানের জগতের নামকরা সংগীত ব্যক্তিত্বরাও এর সঙ্গে জড়িত আছে।

তাহলে কি সত্যি প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের? এমন প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় গায়কের সাবেক স্ত্রীর সঙ্গে। সালসাবিলের ভাষ্য, ‘এই ভিডিওটা বা সাক্ষাৎকারটা আমি পরে দেখেছি। এখন আমার কথাগুলো যদি পুরোটা না দিয়ে, অল্প একটু কাট করে দেওয়া হয় তাহলে আমার কি করার আছে।

আমাকে প্রশ্ন করা হয়, নোবেলের কত টাকার মাদক লাগে? আমি বলেছিলাম, তাদের যে গ্রুপটা আছে। সেখানে যে ক’জন আছে তাদের সবাই মিলে প্রতিদিন প্রায় ৪ লাখ টাকার মাদক নেয়।

নোবেল একা না। ওদের গ্রুপে প্রায় ১৫ জন আছে। এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখলাম, নোবেল ৪ লাখ টাকার মাদক নেয়- এই কথাটুকু রাখা হয়েছে।

এর আগে ও পরের কথাগুলো নেই। মূল সাক্ষাৎকারটি প্রকাশ করলেই সব পরিস্কার হয়ে যাবে। শুধু ভিউ বাড়ানোর জন্য “নোবেল ও ৪ লাখ টাকা”র বিষয়টি সামনে আনা হয়েছে।’

সালসাবিল মাহমুদ জানান, নোবেল এখন নিজের নিয়ন্ত্রণে নেই। তাকে নিয়ন্ত্রণ করছে একটি চক্র। যারা ইতিমধ্যেই নোবেলকে চোখে চোখে রাখছে। তার ফেসবুক, ইউটিউব এমনকি তার মুঠোফোনও তাদের হাতে। এই গায়ক নিজেও এই পথ থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে বলে জানান সালসাবিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯