সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল

অনুসন্ধান ডেস্ক::: আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন, আগামী মেয়াদে শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করবেন।

ডিপজল জানান, শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারীর মতো। বিশেষ করে নির্বাচিত সহ-সভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।

এই অভিনেতা বলেন, আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাবো, না পেলে না পাবো। তবে আমি অবশ্যই সভাপতি পদে নির্বাচন করবো।

তার সঙ্গে কে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে ফেলেছেন বলে জানান এই খল-অভিনেতা। তিনি বলেন, সাধারণ সম্পাদক পদে কাকে রাখবো ঠিক করে ফেলেছি। এতো আগে নামটা জানাতে চাই না। তবে আমি আগামী নির্বাচনের জন্য সবকিছু গুছিয়ে নামছি।

শিল্পী সমিতির বর্তমান কমিটির কড়া সমালোচনা করলেন ডিপজল বলেন, তারা হিন্দি সিনেমা আসার পক্ষে ১০ পারসেন্ট কমিশনের দিকে চলে গেছে। আর কোনো কাজে দেখা যায় না। প্রতিবার মিলনমেলার মাধ্যমে ইফতার পার্টির আয়োজন করা হয় সেটাও তারা করলো না। প্রতি বছর যেহেতু হয় এবারো করা উচিত ছিল।

মুক্তির অপেক্ষায় আছে ডিপজলের চারটি সিনেমা। আগামী ঈদে যে কোনো একটি সিনেমা মুক্তি দিতে চান তিনি। এরপর প্রতিমাসে একটি করে সিনেমা মুক্তি দেবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯