সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ধাক্কা দিলেন শাহরুখ

সেলফি তুলতে চাওয়ায় ভক্তকে ধাক্কা দিলেন শাহরুখ

অনুসন্ধান ডেস্ক:: ভক্তদের সঙ্গে সব সময়ই মধুর সম্পর্ক বলিউড কিং খান শাহরুখের। প্রিয় তারকার জন্য ভক্তরা যেমন উদগ্রীব হয়ে থাকেন, ঠিক তেমনি সব আবদারই মিটিয়ে দেন তিনি।

নিজের জন্মদিন, কিংবা ঈদ উৎসবে বাড়ির সামনে অপেক্ষায় থাকা হাজার ভক্তদের টানে চলে আসেন বাইরে। এমনকি লাইভে এসে সরাসরি কথা বলেন ভক্তদের সঙ্গে। তবে এবার সেই ভক্তের আচরণে ক্ষুব্ধ হয়ে মেজাজ হারালেন অভিনেতা।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, মুম্বাই বিমানবন্দরে শাহরুখকে দেখে সেলফি তুলতে যান এক ভক্ত। যা দেখে চটে যান কিং খান। সেলফি তুলতে চাওয়া ভক্তকে মারেন ধাক্কা। পরে গাড়িতে উঠে চলে যান তিনি।

বলিউড বাদশাহর এ আচরণ দেখে হতবাক ভক্তরা। মুহূর্তেই নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে ঘটনাটি।
জানা যায়, নিজের পরবর্তী সিনেমা ‘ডানকি’র শুটিং শেষে কাশ্মীর থেকে ফিরছিলেন শাহরুখ। এ সময় মুম্বাই বিমানবন্দরে তাকে দেখে ঘিরে ধরেন বেশ কয়েকজন অনুরাগী।

তাদের মধ্যে একজন এগিয়ে সেলফি তোলার চেষ্টা করেন শাহরুখের সঙ্গে। নিজের মোবাইলটি বাদশার দিকে বাড়িয়ে দিতেই তা সরিয়ে দিয়ে ধাক্কা মেরে চলে যান শাহরুখ। এ দৃশ্যের পুরো ভিডিও ক্যামেরাবন্দি করেন আরেক ভক্ত। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি দেখার পর নেটিজেনদের কেউ কেউ বলেন, কেবল একটি সেলফি তুলতে চাওয়ায় এতটা মেজাজ হারালেন শাহরুখ? নাকি অন্য কারণে মেজাজ খারাপ ছিল তার?

কেউ মন্তব্য করেন, এমন আচরণ তার থেকে আশা করা যায় না। কারণ সম্প্রতি মুক্তি পাওয়া তার অভিনীত ‘পাঠান’ সিনেমা এই ভক্তদের জন্যই জনপ্রিয়তা লাভ করেছে।

এর আগে বলিউড ভাইজান সালমান খান তার সিনেমার প্রচারণায় এসে ঠিক একই কাণ্ড ঘটিয়েছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, সালমান খানের এক ভক্ত তার পাশে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করেন।

এ সময় মেজাজ হারান সাল্লু। অনুরাগীকে ধাক্কা মারলে ভয় পেয়ে সালমানের পাশ থেকে সরে যান তিনি। এ ঘটনাটি নিয়ে ভাইজান বেশ সমালোচনার মুখে পড়েন। আর এবার শাহরুখ খানের অনুরাগীকে ধাক্কা মারার ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯