সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ের পিঁড়িতে বসছেন সংগীতশিল্পী ঐশী

বিয়ের পিঁড়িতে বসছেন সংগীতশিল্পী ঐশী

অনুসন্ধান ডেস্ক:: এবার বিয়ের পিঁড়িতে বসছেন ‘দুষ্টু পোলাপাইন’ খ্যাত মঞ্চ কাঁপানো গায়িকা ঐশী। ইতোমধ্যে সেরেছেন আংটিবদলের কাজ। তবে ঈদের পরেরদিন বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করা হবে জানানো হয়। এই সংগীতশিল্পীর আরেকটা পরিচয় হলো তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন তিনি।

রোববার (২ এপ্রিল) রাতে হয়ে গেল তার নতুন জীবনের প্রাথমিক সূত্রপাত তথা আংটিবদল। সুখবরটি নিশ্চিত করেছেন ঐশীর মা নাসিমা মান্নান। তিনি জানান, চিকিৎসক ও শিল্পী ঐশীর হবু বরের নাম শাকিব। নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে রোববার রাতে হয়ে যায় আংটিবদলের আনুষ্ঠানিকতা।

তিনি আরও বলেন, ‘ওদের পরিচয় ছিল দুই আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবেই অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।’

উল্লেখ্য, বিষয়টি বিস্ময়কর অথবা মুগ্ধতার। কারণ, ধারাবাহিক গান গাওয়া, প্রকাশ করা আর মঞ্চ মাতানোর পাশাপাশি ঐশী কোন ফাঁকে কঠিনতম এমবিবিএস পাস করেছেন সেটি অনেকেই টের পাননি। শহরের এম এইচ শমরিতা মেডিকেল কলেজ থেকে তিনি ২০২১ সালে চিকিৎসা বিদ্যার এই স্বীকৃতি লাভ করেন।

মাঝে এক বছরের প্র্যাকটিস সেশন শেষ করে গত বছরের ২ নভেম্বর যোগ দেন রাজধানীর শমরিতা হাসপাতালে। দায়িত্ব পান কার্ডিওলজি বিভাগের সিসিইউতে মেডিক্যাল অফিসারের। সম্প্রতি ঐশী পর পর দুটি হিট গান উপহার দেন তার ভক্তদের। এর একটি ‘দুষ্টু পোলাপাইন’, অন্যটি ‘গাড়ির ম্যাকানিক’। গান দুটিতে যথাক্রমে মডেল হন বলিউডের দুই নায়িকা সানি লিওনি ও ওয়ারিনা হুসাইন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯