সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুঃখী কৃষকের সংলাপ বলতে বলতেই মঞ্চে অভিনেতার মৃত্যু

দুঃখী কৃষকের সংলাপ বলতে বলতেই মঞ্চে অভিনেতার মৃত্যু

অনুসন্ধান ডেস্ক:: মঞ্চে ভিন্ন চরিত্রে নিজেকে আত্মিকভাবে মানিয়ে খ্যাতি অর্জন করেন অভিনয় শিল্পীরা। আবার সেই মঞ্চেই জীবনাবসানের ঘটনাও কম নয়। সে রকমই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়।

শনিবার রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু গ্রামে আয়োজিত যাত্রার মঞ্চে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নায়কের ভাইয়ের অভিনয় করছিলেন হাসেম আলী সরকার নামে এক যাত্রাশিল্পী। তার চরিত্রটি ছিল দুঃখী এক কৃষকের।

যাত্রা চলাকালে কষ্টদায়ক একটি দৃশ্যে সংলাপ বলতে বলতেই আকস্মিকভাবে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় দর্শক ও সহ-অভিনেতাসহ সবাই ধারণা করছিলেন হাসেম আলী অভিনয় চালিয়ে যাচ্ছেন।

অনেক সময় পরও উঠতে না দেখে সহকর্মীরা তাকে উঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আরও জানা গেছে, হাসেম আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য যাত্রাপালায় অভিনয় করেন। গত শনিবার রাতে নান্দিনামধু এলাকায় ‘আলমমালার প্রেম’ নামের একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেখানেই এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯