সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫০০ বার বিয়ের পিঁড়িতে, তবুও সিঙ্গেল এই অভিনেত্রী!

৫০০ বার বিয়ের পিঁড়িতে, তবুও সিঙ্গেল এই অভিনেত্রী!

অনুসন্ধান ডেস্ক: ভারতের ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রানি চ্যাটার্জি। ২০০৩ সালে ‘শ্বাশুরা বাড়া পয়সাওয়ালা’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি।

এ সিনেমায় তার বিপরীতে ছিলেন ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি। বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল সিনেমাটি, জিতে নিয়েছিল একাধিক অ্যাওয়ার্ড।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রানি চ্যাটার্জিকে। দীর্ঘ এই ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন রানি। বেশির ভাগ সিনেমাই সুপারহিট।

ভোজপুরি সিনেমার আলোচিত এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ভক্তদের সঙ্গে নিজের সব ছবি ও ভিডিও প্রায় পোস্ট করতে দেখা যায় তাকে।

এবার এই অভিনেত্রী আবারও আলোচনায় এসেছেন তার নতুন সিনেমা ‘গ্যাংস্টার অব বিহার’ নিয়ে। এ সিনেমায় বিয়ের কনে সাজার লুকের ছবি পোস্ট করে মজার একটি তথ্যও শেয়ার করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন।

এর ক্যাপশনে রানি লিখেছেন, ১৯ বছরের ক্যারিয়ারে ৪৬৫ বার বিয়ের কনে সাজতে হয়েছে। আবারও কনের সাজতে হলো আপকামিং সিনেমা ‘গ্যাংস্টার অব বিহার’ এর জন্য।

তবে পর্দায় এতবার কনের সাজে অভিনয় করলেও, কিন্তু আজও বাস্তবে বিয়ে করেননি রানি চ্যাটার্জি। এ বছরের নভেম্বরে ৪৪ বছর বয়সে পা রাখবেন এই অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯