সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হঠাৎ ট্রাকে পরীমণি!

হঠাৎ ট্রাকে পরীমণি!

অনুসন্ধান ডেস্ক: সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সোনারগাঁও মোড়ে হঠাৎই একটি ট্রাকের বাজনার তালে তালে তাকে নাচতে দেখা গেলো। এমন দৃশ্য দেখে অনেক পথচারী থমকে দাঁড়িয়েছেন।

চিত্রনায়িকা পরীমণি ও তার সঙ্গীদের এমন নৃত্য কেন? শুরুতে কিছু বুঝা না গেলেও পরে পথচারীদের বুঝতে বাকি রইলো না এটি তার আসন্ন সিনেমা প্রচারণার অংশ।

সরকারি অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর মুক্তি উপলক্ষে পরীমণির এমন ব্যতিক্রমী উদ্যোগ। মঙ্গলবার (১৭ জানুযারি) সিনেমার প্রচারণায় পরীর সঙ্গে অংশ নিয়েছেন পরিচালক রায়হান জুয়েল, ১৪জন শিশুশিল্পী এবং ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ টিমের অন্যান্য সদস্যরা।

সিয়াম আহমেদ ও পরীমণি অভিনীত `অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ শিশুতোষ চলচ্চিত্রটি আগামী ২০ জানুয়ারি শুভমুক্তি পাচ্ছে। এতে উল্লেখযোগ্য চরিত্র হিসেবে আরও রয়েছেন ১৪ জন শিশুশিল্পী।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ বলতে গেলে চিত্রনায়িকা পরীমণির কামব্যাক মুভি। গত বছর হাতে থাকা সিনেমার কাজ শেষে পরী মাতৃত্বকালীন অবসরে যান।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর কাজ সে সময় শেষ করলেও মা হবার পরে এটি পরীমণির প্রথম সিনেমা যেটি মুক্তি পেতে যাচ্ছে। সে কারণেই এই সিনেমার প্রচারণা নিয়ে খুবই ব্যস্ত ও উৎসাহী সময় পার করছেন পরীমণি। বিভিন্ন স্কুলে গিয়ে শিশু কিশোরদের সামনে প্রচারণা চালাচ্ছেন।

আর তার সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন টিম। সেই প্রচারণার অংশ হিসেবে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। এসময় তাদেরকে ব্যান্ড পার্টির সুর মূর্ছনার তালে তালে আনন্দে উচ্ছ্বসিত হতে দেখা যায়।

উল্লেখ্য, প্রখ্যাত শিক্ষাবিদ ও সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল এর ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি নির্মিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯