সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরীমনির বিছানায় রক্তের ছোপ, চলমান ঘটনায় নতুন বাঁক

পরীমনির বিছানায় রক্তের ছোপ, চলমান ঘটনায় নতুন বাঁক

অনুসন্ধান ডেস্ক:: একটি ছবিতে বিছানায় থাকা কোলবালিশে ছোপ ছোপ রক্তের দাগ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, বিছানার চাদরেও ছিটিয়ে আছে লাল রক্তবিন্দু। আর তারই পাশে পড়ে আছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির পা।

আজ রোববার সকাল ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দুটি পোস্ট করেন পরী, যার ক্যাপশনে লেখা ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিং….।’

হঠাৎ করে তার রক্তে মাখা ছবি দুটি নতুন করে ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। নতুন বছরে সকাল সকাল সে ছবি দেখে নেটিজেনদের মাথায় হাত! এর আগে বছরের শেষ দিনে ফেসবুকে এক পোস্টে স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের আভাস দেন পরী। জানান, রাজের সঙ্গে তার সংসার ভেঙে যাচ্ছে। পরী গণমাধ্যমকে জানান, খুব শিগগিরই রাজকে ডিভোর্স লেটার পাঠাবেন। তবে পরক্ষণেই জানিয়েছিলেন স্বস্তির খবর। অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছেন।

আর এর কয়েক ঘণ্টা পর রক্তে মাখা ছবি দেখতে পেলেন নেটিজেনরা। এরপর থেকে ভক্তদের উৎকণ্ঠা, স্বামী রাজের সঙ্গে আবার কোনো জটিলতা হলো কি না? সেই সূত্রে হাতাহাতির ঘটনা ঘটেছে কি না তা এখনো জানা যায়নি। আর কখন সংবাদ সম্মেলন করবেন সে বিষয়েও কিছু বিস্তারিত জানাননি নায়িকা।

পোস্টের নিচে মন্তব্য করার সুযোগটিও বন্ধ রেখেছেন ‘রক্ত’ ছবির এ নায়িকা। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। চুপ রয়েছেন শরীফুল রাজও।

পরী-রাজ দম্পত্তি রাজ্য নামে এক পুত্র সন্তানের জনক-জননী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯