সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেক-আপ রুমে পাওয়া গেল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

মেক-আপ রুমে পাওয়া গেল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

অনুসন্ধান ডেস্ক: মেক-আপ রুম থেকে ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মহরাষ্ট্রের পালঘরে একটি সিরিয়ালের শুটিং সেটে কাজ করতে গিয়ে আত্মহত্যা করেন এই অভিনেত্রী। আত্মহত্যার জন্য তার সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে দায়ী করা হয়েছে। খবর এনডিটিভি।

২০ বছর বয়সী এই অভিনেত্রী বাথরুমে যাওয়ার পর আর ফিরে আসছিল না। পরবর্তীতে বাথরুমের দরজা ভেঙে তাকে সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর ওই অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুনিশা শর্মার আকস্মিক মৃত্যুর ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গেছে, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন তুনিশা। তার দেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

মারা যাওয়ার কিছুক্ষণ আগেও শুটিং সেট থেকে ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘তারা থামে না, যারা নিজের আবেগের কথা শোনে।’ ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তুনিশা বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলেন। অতি চঞ্চল হাসিখুশি এই অভিনেত্রীর মৃত্যুর খবরে মুম্বাইয়ের ছোট পর্দার জগতে শোকের ছায়া নেমে এসেছে। ‘ভারত কা বীর পুত্র’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তুনিশা।

এরপর চক্রবর্তী অশোক সম্রাট, গাব্বার পুঞ্চওয়ালা, ‘শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিংহ’ ‘ইন্টারনেট ওয়ালা লাভ’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে অল্প বয়সেই জয় করে নিয়েছিলেন দর্শকের মন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯