বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরীমণি হাসপাতালে

পরীমণি হাসপাতালে

অনুসন্ধান ডেস্ক: : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি গুরতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। হাতের আঙুলে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন পরী। ওই ছবিতে দেখা যায়, তার হাতের দুটি আঙুলে ব্যান্ডেজ করা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, উপহার।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আঘাত পাওয়ার পর হাসপাতালে ভর্তি ‘বিশ্ব সুন্দরী খ্যাত অভিনেত্রী। হঠাৎ এমন অসুস্থ হওয়ায় ব্যাপক চিন্তায় পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। বিভিন্ন মাধ্যমেই জানার চেষ্টা করছেন আসলে কি হয়েছিলো, কীভাবেই বা এতটা আঘাত পেলেন তিনি?

তবে এই বিষয়ে পরীমণি এবং শরীফুল রাজের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কড়া হলে কোনো সাড়া মেলেনি। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশ পেয়েছে পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার পোস্টার ও ট্রেলার।

এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯