শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিজয়া দশমীতে অশ্রুজলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার ৫৭টি দুর্গা মন্দিরে এ উৎসব শেষ হয়। এর আগে ওইদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দিরে মন্দিরে নারী পুজারীদের সিঁধুর খেলায় মেতে ওঠাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্ত ও দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা ও কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। মন্দির কমিটির নেতৃবৃন্দ এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ. টি. এম. মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, সদস্য-সহকারী অধ্যাপক জাকির হোসেন, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুৃমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল বখ্শ প্রমুখ। এদিকে শারদীয় দুর্গোৎসব শুরুর দিন থেকে বিজয়া দশমীর দিন পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সাবেক সদস্য ও শেরেবাংলার নাতি এ. কে. ফাইয়াজুল হক (রাজু)সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপজেলার প্রায় সবগুলো দুর্গামন্দির পরিদর্শন করে ভক্ত ও পুজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ্জাহান হোসেন, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো. রহমতউল্লাহ্ ও বানারীপাড়া থানার ওসি এস. এম. মাসুদ আলম চৌধুরী বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন।