শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদুল ফিতরের আগে ইমাম, মুয়াজ্জিন-খতিবরা সম্মানী পাবেন

ঈদুল ফিতরের আগে ইমাম, মুয়াজ্জিন-খতিবরা সম্মানী পাবেন

ঈদুল ফিতরের আগে ইমাম, মুয়াজ্জিন-খতিবরা সম্মানী পাবেন
ঈদুল ফিতরের আগে ইমাম, মুয়াজ্জিন-খতিবরা সম্মানী পাবেন

অনলাইন ডেক্স : নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদের ইমাম–মুয়াজ্জিন–খতিব এবং বিভিন্ন ধর্মগুরুকে সম্মানী দেবে সরকার। এর মধ্যে পবিত্র ঈদুল ফিতরের আগেই কিছু কিছু জায়গায় ইমাম, মুয়াজ্জিন–খতিবের সম্মানী দেওয়া হবে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আজকের বৈঠকের তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এ সময় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

আজ শনিবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস। এর আগে দুই দিন বাংলাদেশ সচিবালয়ে তিনি অফিস করেন।

 

উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, বৈঠকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আলোচনা হয়েছে। একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিভিন্ন মসজিদে ইমাম, মুয়াজ্জিন–খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসে একটি সম্মানী ও উৎসবভাতা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিদ্ধান্ত হয়েছে, ঈদের আগেই পর্যায়ক্রমে প্রস্তুতি শুরু করে কিছু কিছু জায়গায় ইমাম, মুয়াজ্জিন–খতিবের একটি সম্মানী দেওয়া হবে। এ ছাড়া বৈষম্যহীনভাবে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯