সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রোজার বাকি ১০০দিন

রোজার বাকি ১০০দিন

রোজার বাকি ১০০দিন
রোজার বাকি ১০০দিন

অনুসন্ধান ২৪ >>পবিত্র রমজান মাসের আগমনী ঘনিয়ে আসছে। ইসলাম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার এই মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি শনিবার (৮ নভেম্বর) এমন তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে বলে জানিয়েছে আল-আরাবিয়া। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ শুরু হয়। সেই হিসেবে, বাংলাদেশে আগামী বছর ২০ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিদদের হিসেবে, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে রোজা শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে বলেন, “আগামী ১৭ ফেব্রুয়ারি ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে খালি চোখে দেখা সম্ভব হবে না। এজন্য রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।”

জারওয়ান আরও জানান, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের মুসলমানরা প্রতিদিন ১২ ঘণ্টা রোজা রাখবেন, যা মাসের শেষে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯