সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজ ও পরীর রাজ্য দেখতে হাজির রিয়াজ, গেলেন নিপুণ-সাইমনরাও

রাজ ও পরীর রাজ্য দেখতে হাজির রিয়াজ, গেলেন নিপুণ-সাইমনরাও

রাজ-পরীর রাজ্য দেখতে হাজির রিয়াজ, গেলেন নিপুণ-সাইমনরাও
রাজ-পরীর রাজ্য দেখতে হাজির রিয়াজ, গেলেন নিপুণ-সাইমনরাও

নিজস্ব প্রতিবেদন>>সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মাথায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মা পরীমনি। ছেলেকে নিয়েই এখন পরীমণি ও রাজের ব্যস্ততা। বাবা-মা ছেলের সঙ্গেই পার করছেন দিন রাত।

জন্মের পর থেকে রাজ-পরীর ছেলে রাজ্যকে দেখতে আসছেন অনেকে। আসছেন মিডিয়ার সহকর্মীরা।

সম্প্রতি রাজ্যকে দেখার জন্য তাদের বাসায় যান আরেক তারকা দম্পতি রিয়াজ-তিনা। একই সঙ্গে যান চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা। তাদের মধ্যে ছিলেন চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক সাইমন সাদিক ও অভিনেত্রী জেসমিন।

সাইমন সদিক বলেন, ‘আমরা সবাই রাজ্যকে দেখতে গিয়েছিলাম। রাজ-পরী ও রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটিয়েছি। রাজ্যর জন্য অনেক অনেক দোয়া থাকবে। সে যেনো আদর্শ মানুষ হয়ে উঠে।’

রাজ-পরীর বাসায় সময় কাটানোর একটি ভিডিও সম্প্রতি নায়ক সাইমন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, রাজ অতিথিদের মিষ্টিমুখ করাচ্ছেন।

গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমনি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯