সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুর্তজার অভিযোগ মিথ্যা, এর পেছনে দেশের কারও হাত আছে: অনন্ত জলিল

মুর্তজার অভিযোগ মিথ্যা, এর পেছনে দেশের কারও হাত আছে: অনন্ত জলিল

মুর্তজার অভিযোগ মিথ্যা, এর পেছনে দেশের কারও হাত আছে: অনন্ত
মুর্তজার অভিযোগ মিথ্যা, এর পেছনে দেশের কারও হাত আছে: অনন্ত

নিজস্ব প্রতিবেদন>>”দিন দ্য ডে’ ছবির শুটিং শেষ করেছি তিন চার বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিলো। এরপর আমি কোনো কিছু গোপন করিনি। মিডিয়াকে বলেই ছবি মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে এলেন।

অভিযোগ থাকলে তো সিনেমার ফুটেজই দিতেন না। আজ তিনি আমার বিরুদ্ধে কি অভিযোগ এনেছেন তা জানি না”- বলছিলেন চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল।

‘দিন দ্য ডে’ ছবি নিয়ে শর্ত ভঙের অভিযোগে ছবির নায়ক ও বাংলাদেশি অংশের প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ছবিটির ইরানী পরিচালক মুর্তজা অতাশ জমজ।

নায়ক অনন্ত বলেন, ‘মুর্তজা অতাশ কোথায় কখন কি অভিযোগ করেছেন জানিনা।’ ইনস্টগ্রামে তিনি ওই অভিযোগ লিখেছেন- জানালে অনন্ত বলেন, সেটার সতত্যা কতটুকু? এরপর নিজেই ব্যাখ্যা দেন ঢাকাই ছবির আলোচিত এ নায়ক। অনন্ত বলেন, ‘বাংলাদেশে ওদের দেশ থেকে ১৭ জন শিল্পী এসেছিলেন। তাদের ফাইভ স্টার হোটেলে রেখেছি, রাজকীয় মর্যাদা দিয়েছি। শুটিংয়ে কোনো হস্তক্ষেপ করিনি।’

মুর্তজার অভিযোগ, চার বছর ধরে নিজের অংশের টাকা ফেরত দিতে অনন্ত জলিলকে অনেক অনুরোধ করেছেন, কিন্তু টাকা ফেরত পাননি। তাই আন্তর্জাতিক আইনজীবীর মাধ্যমে মামলার পথে হাঁটছেন।

বিষয়টির নিয়ে অনন্ত বলেন, ‘মুর্তজার সঙ্গে চুক্তিই হচ্ছে, ছবিটি বাংলাদেশে শুটিংয়ের টাকা আমি দেব, সেই টাকা দিয়েছি। চার বছর ধরে এ কথাই বলছি যে, বাংলাদেশে শুটিংয়ের খরচ আমি বহন করব, বাইরের শুটিংয়ের খরচ তারা দেবেন। বাংলাদেশে শুটিংয়ের টাকা তো মুর্তজা দেননি, আমিই দিয়েছি।’

অনন্ত আরও বলেন, ‘আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, তার দেশে যেসব শুটিং হবে সেই ব্যয় তিনি বহন করবেন। আমি ইরান ও তুরস্কে শুটিং করেছি। সেখানে আমার যেসব ফাইট ডিরেক্টর প্রয়োজন ছিল তাদের ব্যবহার করেছি। যেমন, আরমানকে তুরস্কে নিয়েছি। যখন তাদের ফাইট ডিরেক্টর প্রয়োজন হয়েছে, তখন তাদের ব্যবহার করা হয়েছে।’

এরআগে, বুধবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে মুর্তজা অতাশ নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে অভিযোগ তোলেন। মুর্তজা তার পোস্টে লিখেন, ”দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে শুরুতে যে চুক্তি ছিল, তার কিছুই রক্ষা করেননি অনন্ত জলিল। এই সিনেমায় আমার অর্ধেক প্রোডাকশন জলিল নষ্ট করে নিজের মতো করে সিনেমা বানিয়েছেন।

উল্লেখ্য, ‘দিন দ্য ডে’ নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’-এর ব্যানারে নির্মাণ হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯