সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছেঃ ডিপজল

এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছেঃ ডিপজল

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ডিপজল
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ডিপজল

নিজস্ব প্রতিবেদন>>বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুই সপ্তাহ পার হলেও এখনো সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শেষ হয়নি। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।

তবে শুনানি এক দিন পিছিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্ধারণ করেছেন আদালত। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে– কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

এরই মধ্যে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে জয়ী অভিনেত্রী রোজিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপর নির্বাচিত সহ-সভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি এখনো পদত্যাগ না করলেও এই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি কেন পদত্যাগ করব? আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।’

ডিপজল আরও বলেন, ‘এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না। একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়।তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯