সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যৌনকর্মীদের ভঙ্গি, ভাষা ও উচ্চারণ রপ্ত করেছেন আলিয়া

যৌনকর্মীদের ভঙ্গি, ভাষা ও উচ্চারণ রপ্ত করেছেন আলিয়া

যৌনপল্লীতে যেতেন আলিয়া, রপ্ত করেছেন তাদের ভঙ্গি, ভাষা ও উচ্চারণ
যৌনপল্লীতে যেতেন আলিয়া, রপ্ত করেছেন তাদের ভঙ্গি, ভাষা ও উচ্চারণ

নিজস্ব প্রতিবেদন>>মুম্বাই তো বটেই এশিয়ার অন্যতম বড় যৌনপল্লী হচ্ছে কামাঠিপুরা।এই যৌনপল্লীতে যেতেন আলিয়া বাট। সেখানে গিয়ে যৌনকর্মীদের কথা বলার ভঙ্গি, ভাষা, উচ্চারণ, শরীরী ভাষা আয়ত্ত করার চেষ্টা করেছেন তিনি।

কারণ এই দিনে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘গাঙ্গুবাই’ ছবিটি।যে ছবিটি একজন যৌনকর্মী থেকে সমাজের হর্তাকর্তা হয়ে উঠেন গাঙ্গুবাই। আর এই মূখ্য চরিত্রটিতে অভিনয় করেছেন আলিয়া।

গেল বছর থেকেই মুক্তির অপেক্ষায় রয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ নির্ধারিত হওয়া সত্ত্বেও শেষ সময়ে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি।

অবশেষে প্রকাশ্যে এলো ‘গাঙ্গুবাই’ এর ট্রেলার। যদিও আগেই ঘোষণা এসেছিল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে এর ট্রেলার। সে অনুসারেই কথা রেখেছেন নির্মাতা সঞ্জয় লীলা বানসালি।

৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারটির পুরোটা জুড়েই দেখা গেছে গাঙ্গুবাই অর্থাৎ আলিয়া ভাটকে তার অধিকারের জন্য লড়াই করতে। যা নজর কেড়েছে দর্শকদের। কেননা এমন চরিত্রে আগে কখনো দেখা মেলেনি আলিয়ার।

ষাটের দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই। খুব অল্প বয়সে জোড় করে যৌনবৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে ওঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোড় করে যে সব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হত তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি।

মূলত এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯