মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফল ঘোষণা হয়নি,ইলিয়াস কাঞ্চন এর বিজয়ের গুজব

ফল ঘোষণা হয়নি,ইলিয়াস কাঞ্চন এর বিজয়ের গুজব

ফল ঘোষণা হয়নি, বাইরে বিজয়ের গুজব
ফল ঘোষণা হয়নি, বাইরে বিজয়ের গুজব

নিজস্ব প্রতিবেদন>>সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তারসহ আরও যারা প্রার্থী আছেন, তাদের জয়ী বলে ঘোষণা দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। এটা পুরোপরি গুজব।

কারণ শুক্রবার রাত ৮টা পর্যন্ত ভোট গণনাই শেষ হয়নি। জানা গেছে রাত গভীর হতে পারে ফল পেতে।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার ৪২৮ জন।

ভোটগ্রহণ শেষে সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন জানান, ভোট সুষ্ঠু হয়েছে। এখন ভোট গণনা চলছে। ফলাফল জানতে শুক্রবার মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করছেন। অন্যদিকে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার অপর প্যানেল থেকে নির্বাচন করছেন।

দুজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৪ জন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।কিন্তু ভোট দিয়েছেন ৩৬৫ জন। এ হিসেবে মোট ভোট পড়েছে ৮৫ দশমিক ২৮ শতাংশ। ম্যানুয়ালি ভোট গণনা করা হচ্ছে। ফলে ফল পেতে দেরি হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এবার নির্বাচন কমিশনের অন্য দুজন সদস্য হলেন, জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী। এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯