মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচনী প্রচারণায় গিয়ে এফডিসিতে নায়ক ইমন লাঞ্ছিত

নির্বাচনী প্রচারণায় গিয়ে এফডিসিতে নায়ক ইমন লাঞ্ছিত

এফডিসিতে নায়ক ইমন লাঞ্ছিত
এফডিসিতে নায়ক ইমন লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদন>>শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী নায়ক ইমন। শুক্রবার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি নিজেই।

এ নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে এফডিসিতে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াজ ও নিপুনের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। মিছিলে নায়ক ইমনসহ আরো অনেকেই ছিল।

এসময় ওই স্থানে মিশা সওদাগরের সঙ্গে থাকা এক যুবক মিছিলে থাকা ইমনকে ধাক্কা মারে। ইমন বিষয়টিতে বিস্মিত হয়ে মিশার দিকে এগোলে যুবকটি ফের ধাক্কা মারে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমন বলেন, ‘আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে এক যুবক আমাকে আমাকে ধাক্কা মারে। আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা মারে। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই।

মিশা ভাই মিমাংশা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। আমি চলে আসি।নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হচ্ছে জানিয়ে নিপুন বলেন, ‘আমরা এই কাণ্ডে মর্মাহত। বহিরাগত দ্বারা আমাদের প্রার্থীর গায়ে আঘাত করা হচ্ছে। আমরা নাকি বহিরাগত নিয়ে আসি! কারা বহিরাগত নিয়ে আসছে এটা সবাই জানে।

আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দিচ্ছি।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯