মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম হচ্ছেন জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম হচ্ছেন জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম হচ্ছেন জয়া
মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম হচ্ছেন জয়া

নিজস্ব প্রতিবেদন>>প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। এতে কুসুম চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।

আরও অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। ছবিটি পরিচলনা করছেন পশ্চিমবাংলার নির্মাতা সুমন মুখোপাধ্যায়।

মানিক বন্দ্যোপাধায়ের গল্পে কাজ প্রসঙ্গে জয়া আহসান সমকালকে বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ অসাধারণ এক উপন্যাস। এই উপন্যাসে লেখক গ্রামের দুঃখ বেদনা দারিদ্র এবং সাধারণ জীবনের কথা তুলে ধরেছেন।

উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কুসুম চরিত্রে অভিনয় করছি আমি। এই চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্য স্বপ্নের একটি চরিত্র। ভালোলাগার একটি চরিত্র।পরিচালক সুমন মুখোপাধ্যায় এই চরিত্রের জন্য আমায় ভেবেছেন, এ জন্য তাদের ধন্যবাদ। আশা করছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব।’

নির্মাতা সুমন মুখোপাধ্যায় বলেন, ‘এই ছবির জন্য দুটো জিনিস খুব জরুরি- দক্ষ অভিনেতা এবং বাজেট। এখন ছবি নির্মাণের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন।

আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে।’ জানা গেছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবাংলার টানা ২৫ দিন ছবিটির দৃশ্যধারণ হবে। স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন সুমন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯