সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রথমে নাচলেন,পরে হাউমাউ করে কাঁদলেন নায়ক রিয়াজ

প্রথমে নাচলেন,পরে হাউমাউ করে কাঁদলেন নায়ক রিয়াজ

প্রথমে নাচলেন, পরে হাউমাউ করে কাঁদলেন রিয়াজ
প্রথমে নাচলেন, পরে হাউমাউ করে কাঁদলেন রিয়াজ

নিজস্ব প্রতিবেদন>>নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, এটা রাজ্জাক-কবরীর বাংলাদেশ’- এমন কথার গানে বিকেল থেকেই নেচে নেচে শিল্পীদে সঙ্গে আনন্দে উল্লাসে ভোটের প্রচারণা চালাচ্ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

সন্ধ্যার পর সে প্রচারণায় যুক্ত হোন শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর মধ্যে কিছু শিল্পীরা।সোমবার সন্ধ্যা ৭টার দিকে এফডিসির পরিচালক সমিতি সংলগ্ন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের নির্ধারিত স্থানে প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

সন্ধ্যায় চিত্রনায়ক রিয়াজ যখন নাচছিলেন এমন সময় তার বুকের কাছে চলে আসেন ষাটোর্ধ্ব একজন লোক। কান্না জড়িত গলায় বলেন, আমার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাকে বুকে জড়িয়ে কেঁদে দেন রিয়াজ।

তাকে বুকে জড়িয়ে কথা বলার সময় রিয়াজের সে কান্নার তীব্রতা আরও বাড়ে। এক সময় কথা বলতে বলতে হাউমাউ করে কাঁদেন ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়ক।কাঁদতে কাঁদতে রিয়াজ বলেন, ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।

রিয়াজের কান্নার সাথে সাথে সেখানে হট্টগোল শুরু হয়। ভোটাধিকার হারানো কমপক্ষে ৫০ জন শিল্পী রিয়াজের সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করেন।

রিয়াজ বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। এই গানটি যখন বাজছিল তখন ৭০ বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সেজন্য কান্না থামাতে পারিনি।

২৮ জানুয়ারি এফডিসিতে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে গত দুইবারের জয়ী প্যানেল মিশা-জায়েদের বিরুদ্ধে লড়বেন ইলিয়াস কাঞ্চন-নিপুন এর প্যানেল।ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়ক রিয়াজ। সাথে বিপরীতে লড়ছেন ডিপজল ও রুবেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯