সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কারাগারে প্রতিটি ঠোঙা ২০ পয়সায় বানাতেন সঞ্জয় দত্ত।

কারাগারে প্রতিটি ঠোঙা ২০ পয়সায় বানাতেন সঞ্জয় দত্ত।

কারাগারে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় , প্রতিটির জন্য পেতেন ২০ পয়সা
কারাগারে কাগজের ঠোঙা বানাতেন সঞ্জয় , প্রতিটির জন্য পেতেন ২০ পয়সা

নিজস্ব প্রতিবেদন>>বেআইনি অস্ত্র রাখার দায়ে এক সময় জেল খেটেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কারাগারে থাকাকালীন কাগজের ঠোঙা তৈরির কাজ দেওয়া হয় সঞ্জয় দত্তকে। এ কাজ করে তিনি আয় করেন পাঁচশ রুপি। সঞ্জয় বলেন, ‘প্রতিজ্ঞা করেছিলাম, কারাগারের কঠিন দিনগুলো ইতিবাচক মন নিয়ে কাটাব।

সম্প্রতি এক টিভি শোতে এসে নিজেই এই গল্প বলেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা।ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালের এক মামলায় বেআইনিভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। ২০০৭ সালে আদালত সেই অপরাধে তাকে কারাদণ্ড দেয়।

সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখে। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুণের ইয়েরওয়াড়া কারাগারে কেটেছে সঞ্জয় দত্তের।ওই পাঁচশ রুপির মূল্য আমার কাছে পাঁচ হাজার কোটি টাকার সমান’!

বন্দি জীবনেই সঞ্জয়কে কাগজের ঠোঙা তৈরির কাজ দেন কারাগার কর্তৃপক্ষ। প্রতিটি ঠোঙা তৈরির জন্য তিনি পেতেন ২০ পয়সা। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০টি ঠোঙা তৈরি করতেন এক সময়ের নামি এই অভিনেতা।

টিভির ওই অনুষ্ঠানে সঞ্জয় জানান, প্রায় সাড়ে তিন বছরের জেল-জীবনে ঠোঙা তৈরি করেই তিনি রোজগার করেছিলেন প্রায় ৫০০ রুপি। ২০১৬ সালে জেল থেকে ছাড়া পেয়ে সেই টাকা স্ত্রী মান্যতার হাতে তুলে দেন তিনি।

 

২০১৬ সালে নতুন করে বলিউডে কাজ শুরু করেন ‘মুন্নাভাই’। এরই মধ্যে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। এ বছরও তার হাতে রয়েছে চারটি ছবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯