সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চিল ও ঘুঘুর একটি শিক্ষণীয় গল্প

চিল ও ঘুঘুর একটি শিক্ষণীয় গল্প

অনেক অনেক দিন আগের কথা

ঃঃ অনেক অনেক দিন আগের কথা। ভারতবর্ষের এক জঙ্গলে পাশাপাশি দুটি গাছে দুটি পাখি বাস করতো। একটি চিল ও একটি ঘুঘু। চিলের বাসা ছিল মগডালে। তা নিয়ে তার খুব গর্ব ছিল। এ নিয়ে সে ঘুঘু কে তাচ্ছিল্য করতো, কারণ ঘুঘুর বাসা তুলনামূলক নিচু ডালে।

ঘুঘুর খুব মন খারাপ হতো। সে তার এই দুর্ভাগ্যের জন্য দুঃখ পেতো।একদিন সন্ধ্যায় খুব ঝড় শুরু হলো। ঘুঘু জলদি তার বাসায় ফিরে গেলো। যত রাত বাড়তে লাগলো, ঝড়ের বেগ ততো বাড়তে লাগলো।

এত বেগে ঘুঘুর বাসা কোনো রকমে টিকে রইলো। সকাল হলে সে চিলের খবর নিতে গিয়ে দেখে রাতের ঝড়ে চিলের বাসা ভেঙ্গে চুরমার। দেখে তার চিলের জন্য মন খারাপ হলো। তখন সে ভাবলো তার বাসা যদি মগডালে হতো তার পরিণতি ও চিলের মত হতো।
তুলনামূলক নিচু ডালে তার বাসা থাকায় আজ সে ঝড়ের কবল থেকে বেঁচে গেলো। সে নিজেকে ভাগ্যবান মনে করলো আর খুশি মনে তার বাসায় ফিরে গেলো।

শিক্ষা:
আমরা নিজেদের জন্য যা ভালো মনে করি, তা আমাদের জন্য অমঙ্গলজনক হতে পারে। আর স্রষ্টা আমাদের জন্য যা ভালো মনে করেন তা আমাদের সাময়িকভাবে ভালো না লাগলেও, সেটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯