সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশ-মধুমিতার অন্তরঙ্গ দৃশ‌্য সোশ‌্যাল মিডিয়ায়

যশ-মধুমিতার অন্তরঙ্গ দৃশ‌্য সোশ‌্যাল মিডিয়ায়

অনুসন্ধান ২৪ ডেস্ক >> দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে কাজ করলেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। ‘ও মন রে’ শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ‌্যমে ফিরেছেন তারা।

গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পাঁচ দিন না পেরুতেই গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৪১ লাখ। গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা। এদিকে যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ‌্য ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়…..পরস্পরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে রোমান্সে মেতেছেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের এই জুটি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই মুহূর্তগুলো কি ব‌্যক্তিগত জীবনের, নাকি শুটিংয়ের? খোঁজ নিয়ে জানা যায়, মূলত গানটির প্রযোজনা সংস্থা এসভিএফ এই দৃশ‌্য সামনে এনেছে। শুধু তাই নয়, ‘ও মন রে’ গানের নেপথ্যের কাহিনিও সামনে এনেছে। যশ-মধুমিতার শুটিংয়ের মহড়ার সময়ে এসব দৃশ্য ক‌্যামেরাবন্দি করা হয়। কিন্তু মূল মিউজিক ভিডিওতে এই দৃশ্য রাখা হয়নি। তবে এসব দৃশ‌্য বাদ দেওয়ার কারণ ব‌্যাখ‌্যা করেনি প্রতিষ্ঠানটি। তবে ঘনিষ্ঠ মুহূর্তের এসব দৃশ‌্য নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

এভাবেই সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্ত সংগীতশিল্পী তানভীর ইভানের কণ্ঠস্বর আর যশ-মধুমিতার না-ভোলা রসায়ন এই গানের মূল ইউএসপি। চার মিনিট দৈর্ঘ‌্যের এই মিউজিক ভিডিওতে একটি কাহিনি তুলে ধরেছেন পরিচালক বাবা যাদব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯