সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দীর্ঘদিন পরে আড়াল ভাঙলো পপির

দীর্ঘদিন পরে আড়াল ভাঙলো পপির

বিনোদন >> অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মোবাইল ফোন—সব কিছুই বন্ধ রেখেছিলেন। এই সময়ে তাঁর বিয়ে ও মা হতে যাওয়ার খবরও চাউর হয়। এ বিষয়ে তাঁর পরিবারও ছিল অন্ধকারে। দুই সপ্তাহ আগে পপির বাবা আমির হোসেন টুলু বলেছিলেন, ‘আমিও লোকমুখে শুনেছি পপি বিয়ে করেছে। তবে আমরা কিছুই জানি না।

দীর্ঘদিন ধরে আমি ঢাকা ছেড়ে খুলনায় বসবাস করছি। হঠাৎ (৩০ জুন) আড়াল ভাঙলো পপির। পুরনো নম্বর বদলে নিয়েছেন নতুন মোবাইল নম্বর। সেই নম্বর প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা যা রটেছে তার সব ব্যাখ্যা নিয়ে হাজির হব শিগগির। শুধু জানিয়ে রাখতে চাই, পারিবারিক কিছু সমস্যার কারণে আমাকে আড়ালে থাকতে হয়েছে। সেসব সমস্যা কাটিয়ে উঠেছি। অনেক কাঠখড়ও পোড়াতে হয়েছে, যা সবার জানা উচিত। সবার কাছ থেকে আর কিছুদিন সময় চেয়ে নিচ্ছি।’ তিনি যে ঢাকাতেই রয়েছেন সে কথাও এই প্রতিবেদককে জানান পপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯