রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় ধর্মান্তরিত হয়ে তিন সন্তানসহ মুসলিম হলেন এক হিন্দু বিধবা নারী

বানারীপাড়ায় ধর্মান্তরিত হয়ে তিন সন্তানসহ মুসলিম হলেন এক হিন্দু বিধবা নারী

মামুন আহমেদ, বানারীপাড়া: বানারীপাড়ায় ধর্মান্তরিত হয়ে তিন সন্তানসহ মুসলিম হলেন এক হিন্দু বিধবা নারী। এর আগে তার আরেক সন্তানও ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা গেছে, বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের আবাসনে বসবাসরত প্রয়াত সতীশ চন্দ্র বৈদ্য’র স্ত্রী গীতা রানী বৈদ্য (৪০) তার তিন সন্তান নিয়ে সম্প্রতি বরিশালে নোটারী পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি হলফনামায় নিজের নাম গীতা রানীর পরিবর্তে মুন্নী বেগম, মেয়ে সাথী বৈদ্যর পরিবর্তে সাথী আক্তার, ছেলে সৌরভ বৈদ্যর পরিবর্তে শুভ হাওলাদার ও সবুজ বৈদ্যর পরিবর্তে আরিফ আহমেদ রেখে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন।

এ প্রসঙ্গে ধর্মান্তরিত মুন্নী বেগম বলেন, আমি কারো প্ররোচনা ছাড়াই নিজের ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত হয়ে কলেমা পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে মুসলিম হয়েছি। এছাড়া কয়েক বছর আগে আমার বড় ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা পরিবারের পাঁচজনই এখন মুসলমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯