মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোনালিসা নানা রূপে

মোনালিসা নানা রূপে

অনলাইন বিনোদন :: বাঙালি দর্শক তাকে দুপুর ঠাকুরপোর ঝুমা বৌদি হিসেবেই চেনে। হইচই-এর হিট ওয়েব সিরিজ দুপুর ‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় সিজনে ভোজপুরী অভিনেত্রী মোনালিসাকে দেখা গিয়েছিল। বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগু, ওড়িয়া ছবিতেও তিনি মুখ দেখিয়েছেন। কিন্তু তাকে সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছে ভোজপুরি ছবি। মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। সোশ্যাল মিডিয়াও বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই পারদ চড়ান মোনালিসা। কিন্তু এখন করোনার মোকাবিলার জন্য বন্ধ সমস্ত কিছুই। ঘরবন্দি হয়েছেন প্রত্যেকেই। এই সময়ে বাঙালির ঝুমা বৌদির দিন কী ভাবে কাটছে দেখে নেওয়া যাক।নবাড়িতে স্বামী বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গেই দিন কাটাচ্ছেন মোনালিসা। ইনস্টাগ্রামে বিভিন্ন টিকটক ভিডিও পোস্ট করছেন বিক্রান্তের সঙ্গে। তার সঙ্গে নিজেরও নানা মেজাজের ছবি তিনি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও নিজের বাড়ির জানালার পাশে। কখনও ড্রইং রুমের নানা ছবি পোস্ট করছেন তিনি। অলস দিন যাপন থেকে নিয়মিত শরীর চর্চা, সেই ছবিগুলিও দিচ্ছেন মোনালিসা। কখনও তাকে শাড়িতে দেখা যাচ্ছে। কখনও আবার তাকে দেখা গিয়েছে পশ্চিমী পোশাকে। অন্তরা ওরফে মোনালিসার জন্ম এক বাঙালি পরিবারে। বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি।

এছাড়া তেলুগু, কান্নাড়, ওড়িয়া, বাংলা, তামিল ছবিত অভিনয় করেছেন মোনালিসা। হিন্দি ছবির মধ্যে উল্লেখ্য হল বান্টি অর বাবলি ও ব্ল্যাকমেল। এই দুটি ছবিতেই আইটেম নম্বরে দেখা গিয়েছে মোনালিসাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯