মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তানিশার নতুন গান আসছে ভালোবাসা দিবসে

তানিশার নতুন গান আসছে ভালোবাসা দিবসে

অনলাইন বিনোদন :: উত্তরবঙ্গের সুন্দরী আর সুরেলা কণ্ঠের গায়িকা তানিশা মির্জা। সাম্প্রতিক কিছু শ্রোতা ও দর্শকপ্রিয় গানের কল্যাণে বেশ আলোচিত এই সুন্দরী গ্ল্যামারাস কণ্ঠশিল্পী। তানিশা মির্জার গাওয়া বেশ কয়েকটি গান প্রকাশ পেয়েছে। সেগুলো শ্রোতা ও দর্শকপ্রিয়তা পেয়েছে বেশ। সম্প্রতি তানিশা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান ‘মায়া লাগাইছে’ এর কভার গান দিয়ে দারুনভাবে সফল ও আলোচিত হয়েছেন। তানিশা মির্জা তার এই কাভার গানের সাফল্যের রেশ ধরেই নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সম্প্রতি। তার এই নতুন গানের টাইটেল ‘কলিজা’। এটি তার নতুন বছরের গাওয়া প্রথম গান। এটি প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর অঙ্গ প্রতিষ্ঠান ক্রাউন মিউজিকের স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে। ‘কলিজা’ গানটি তানিশার কথা ও সুরে সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। নতুন গান প্রসঙ্গে তানিশা মির্জা বলেন, দীর্ঘ দিন ধরেই নতুন মৌলিক গান নিয়ে ভাবছিলাম। ‘কলিজা’ গানটি আমার অনেক পছন্দের। অনেক যত্ন নিয়ে কথাগুলো সাজিয়েছি। গত বছর থেকেই গানটি নিয়ে পরিকল্পনা চলছে। অবশেষে গানটির রেকর্ডিং হয়েছে। অচিরেই গানের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হবে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি – আমার গানের ভক্ত, শ্রোতা, দর্শকরা গানটি পছন্দ করবেন। তানিশা মির্জা জানান, আসন্ন ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে ‘কলিজা’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি মুক্তি দেয়া হবে।

সবশেষে এই প্রতিবেদককে তানিশা মির্জা বলেন, করোনাময় ২০২০ সাল কাটিয়ে আমরা নতুন বছর ২০২১ এ পদার্পণ করেছি। তাই এই নতুন বছর নিয়ে আমি অনেক আশাবাদী। নতুন পরিকল্পনা আছে এই বছরে। বেশ কিছু ভালো গান আমি এই বছরে উপহার দিতে চাই। ভালো কথার এবং ভালো মানের গান ভক্ত শ্রোতা দর্শকদের উপহার দেয়ার পরিকল্পনা নিয়েই আমি নতুন বছরের শুরুতেই কলিজা গানটা করলাম। আশা রাখছি – সবার দোয়া আর ভালোবাসায় আমি সফল হবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯