মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জেনিফার লোপেজের নতুন গানে নগ্ন

জেনিফার লোপেজের নতুন গানে নগ্ন

অনলাইন বিনোদন :: বহুদিন বাদে ফের জেলো ম্যাজিক। জেনিফার লোপেজের নতুন মিউজিক ভিডিওতে বুঁদ তার ভক্তরা। হলিউডের সুপারস্টারের নতুন সিঙ্গল ‘ইন দ্য মর্নিং’ ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ভিডিওতে নগ্ন হতেও দেখা গিয়েছে তাকে। ৫১ বছরের জেনিফারের শরীরী সৌন্দর্য দেখে বিস্ময়ে হতবাক সকলে। ভিডিওটিতে নানা আকর্ষণীয় রূপে দেখা গিয়েছে জেলোকে। অপ্সরা, পরি, কিংবা জলপরি, সব অবতারেই একই রকম উষ্ণতা ছড়িয়েছেন তিনি। এর মধ্যে পরির বেশেই নগ্ন অবস্থায় দেখা গিয়েছে তাকে। কেবল পিঠে একজোড়া ডানা ছাড়া আর কোনও পোশাক ছিল না তার। জেলোর ফিট, নির্মেদ শরীর দেখে প্রশ্ন উঠেছে, কী করে পঞ্চাশ পেরিয়েও একই রকম অপ্রতিরোধ্য তিনি? গায়িকার ফিটনেস পরামর্শদাতা জানাচ্ছেন, এই ভিডিওটি শুট করার আগে নানা রকম কঠিন ব্যায়াম করে শরীরকে এমন বেতের মতো মসৃণ ও লাস্যময় রাখতে পেরেছেন তিনি। গানটি ইউটিউবে মুক্তির আগে একটি টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জেনিফার। সেখানে তিনি জানিয়েছিলেন, সকলের সঙ্গে নতুন ভিডিওটি শেয়ার করতে পেরে তিনি রোমাঞ্চিত। সেকথা তিনি ইউটিউবে ভিডিও পোস্ট করার সময়ও লিখেছেন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, ভালোবাসা দিয়ে কাউকে বদলানো না গেলেও নিজেকে তো বদলানোই যায়। গানের ভিতরে তাই নিজেকেই ভেঙেচুরে নতুন নতুন অবতারে দেখা দিয়েছেন সুপারস্টার জেলো। এর আগে গত নভেম্বরে ‘ইন দ্য মর্নিং’-এর কভারেও নগ্নাবস্থায় দেখা গিয়েছিল জেনিফারকে। শুধু ছবিই নয়, একটি ভিডিও’ও পোস্ট করেছিলেন তিনি।

তাতে তার অনাবৃত শরীরের নানা ফ্রেম ধরা পড়েছিল কোলাজের আকারে। সেই সময় থেকেই শুরু হয়েছিল অনুরাগীদের অধীর অপেক্ষা। অবশেষে যার অবসানে আবারও জেলো জাদুতে ডুব দিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯