মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘তুমিও প্রকাশ করো তোমার থাকলে’

‘তুমিও প্রকাশ করো তোমার থাকলে’

অনলাইন বিনোদন :: বোল্ড ফটোশুট হোক কিংবা বোল্ড চরিত্রে অভিনয়, সবকিছুতেই তিনি সমান সাবলীল। এমনকি ব্যক্তিত্বের দিক থেকেও ঠোঁটকাটা বলেই পরিচিতি রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে চোখ রাখলেও অভিনেত্রীর ব্যক্তিত্বের পরিচয়ই স্পষ্ট হয়। যেটা ধ্রুব সত্য এবং স্বাভাবিক সেটাকে নিয়ে অকারণ কুণ্ঠবোধে নারাজ স্বস্তিকা। নারীদের স্তন আছে, বিভাজিকা থাকবে, সেটা চিরকালীন সত্য। তা নিয়ে লুকোছাপা কোনও অর্থ রয়েছে বলে মনে করেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। বিশেষ করে যখন তিনি মডেল কিংবা অভিনেত্রী, তখন এটাকে নিয়ে ন্যাকামির সত্যিই কোনও অর্থ নেই। তবুও নিন্দুকেরা সবেতেই কপাল কুঁচকান। নিজের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে খানিকটা তেমনটাই বলতে চেয়েছেন স্বস্তিকা। ধূসর গাউনে হাতে ওয়াইনের গ্লাস হাতে নিজের বোল্ড ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই ছবিতে তার বিভাজিকা স্পষ্ট। মার্কিন গীতিকার ডোনা সামারের সুরে সুর মিলিয়ে ক্যাপশানে স্বস্তিকা লিখেছেন, যদি তোমার থাকে সেটা প্রকাশ করো, সহজ বিষয়। স্বস্তিকার এই ছবিতে কমেন্ট করেছেন অভিনেত্রী শমিতা শেঠি। লিখেছেন ‘হটি’। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ক্লিভেজ থাকা ছবির কারণে অনেক সাধারণ মহিলা থেকে তারকার ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। তবে বিভাজিকা প্রদর্শনে অস্বাভাবিক কিছুও রয়েছে বলে মনে করেন না অনেক তারকাই। তাদের প্রশ্ন, যা সত্য, তাতে অস্বস্তির কীই বা আছে? এবিষয়ে একবার দীপিকা পাড়ুকোন প্রকাশ্যেই মুখ খুলেছিলেন। একটি অনুষ্ঠানে গিয়ে সোজা সাপ্টা দীপিকার মন্তব্য ছিল ”হ্যাঁ, আমি একজন মহিলা।

আমার স্তন আছে এবং ক্লিভেজও। আপনাদের কী সমস্যা?’। যদিও সেসময়ও দিপ্পির কথা নিয়ে কিছু কম আলোচনা হয়নি। তবে অনেকে অভিনেত্রীই দীপিকার সমর্থনে এগিয়ে এসেছিলেন। সম্প্রতি স্বস্তিকার ইনস্টাগ্রাম পোস্টেও সেই কথাই আবারও উঠে এল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯