মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিয়ের পিঁড়িতে বরুণ

বিয়ের পিঁড়িতে বরুণ

অনলাইন বিনোদন :: আগামী ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। পাত্রী তার ছোটবেলার বান্ধবী ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল। এলাহী অনুষ্ঠানের মধ্যে দিয়েই পাঞ্জাবি মতে বিয়ে সারবেন বরুণ ও নাতাশা। আলিবাগের সাগরঘেঁষা বিলাসবহুল রিসোর্টে ২২ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি বসছে বিয়ের আসর। এরই মধ্যে এই রিসোর্টের বুকিংও দিয়েছেন বরুণ। ২২ ও ২৩ জানুয়ারি হবে বরুণ-নাতাশার মেহেদি অনুষ্ঠান, আর ২৪ তারিখে বিয়ের অনুষ্ঠান। করোনার কারণে বিয়েতে উপস্থিত থাকবেন তাদের ঘনিষ্ঠ ৪০ থেকে ৫০ জন। বরুণ ও নাতাশার শৈশবের বন্ধুত্ব একসময় রূপ নেয় পরিণয়ে। আর সেই পরিণয় এবার পেতে যাচ্ছে চূড়ান্ত পরিণতি। নিজেদের সম্পর্ক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নাতাশা বলেছিলেন, ‘বরুণ আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম। ২০ বছর বয়স পর্যন্ত আমরা বন্ধু ছিলাম। কিন্তু পড়াশোনার জন্য আমি দেশ ছাড়ার পর বুঝতে পারি যে আমাদের সম্পর্কটি বন্ধুত্বের চেয়ে বেশি ছিল। এরপর আমি ওর সঙ্গে ডেট করা শুরু করি।

অভিনেতা বরুণ ধাওয়ান ২০২০ সাল শেষ করেন বহুল প্রতীক্ষিত ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমা দিয়ে। গত ২৫ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিনেমাটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯