মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিক্রি করে দিলেন শাকিরা ১৪৫ জনপ্রিয় গানের স্বত্ব

বিক্রি করে দিলেন শাকিরা ১৪৫ জনপ্রিয় গানের স্বত্ব

অনুসন্ধান ডেস্ক :: কলম্বিয়ার পপস্টার শাকিরা তার জনপ্রিয় ১৪৫টি গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন। লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস শিল্পীর এ গানগুলো কিনে নিয়েছে। এই প্রতিষ্ঠানটি শাকিরার সব গানের স্বত্ব কিনতে চায়। খবর ব্লুমবার্গ, ডেইলি মেইল ও দ্য গার্ডিয়ানের। হিপনোসিসের সঙ্গে বুধবার শাকিরার এ চুক্তি হয়। তবে কত টাকায় শাকিরার গানের স্বত্ব কেনাবেচা হয়েছে তা স্পষ্ট করেনি লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান বা শিল্পী কেউই। হিপনোসিসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, শাকিরা তার শিল্পীজীবনে যত গান রেকর্ড করেছেন, তার সবই আমরা কিনে নিচ্ছি। এটি আমাদের কোম্পানির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। শাকিরা একজন জনপ্রিয় শিল্পী। তার জীবনের সব গানের স্বত্ব কেনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বড় অর্জন। সুদর্শনী শাকিরা এক বিবৃতিতে বলেন, হিপনোসিস শিল্পীদের মূল্য দিতে জানে। তারা এখন থেকে আমার গানগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে। প্রসঙ্গত, ১৯৯১ সালে প্রথম অ্যালবাম মুক্তির পরই বিশ্বসংগীতে হইচই ফেলে দেন শাকিরা। গত বিশ্বকাপে তার ওয়াকা ওয়াকা এখনও শ্রোতাদের মুখে মুখে। তিনবার গ্র্যামিজয়ী এই শিল্পীর প্রথম সেই অ্যালবাম বিক্রি হয়েছিল আট কোটির বেশি কপি। গানের স্বত্ব, বাড়ি, গাড়ি, অর্থ, পণ্যদূত হিসেবে সম্মানী মিলিয়ে শাকিরার মোট সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা (গানের স্বত্ব বিক্রির টাকা বাদে)। ইতিমধ্যে তিনি নাম লিখিয়েছেন বিশ্বের সেরা ধনী নারী শিল্পীদের তালিকায়। তবে চুক্তি অনুযায়ী ৪৩ বছর বয়সী শাকিরার কোনো গান আর তার থাকছে না। ভবিষ্যতে শাকিরার গান থেকে যত আয় হবে, তার সবই যাবে হিপনোসিসের পকেটে।

শিল্পীদের গানের স্বত্ব বিক্রির দৃষ্টিভঙ্গি দিন দিন বাড়ছে। কিছু দিন আগে নিজের সমগ্র ক্যাটালগের স্বত্ব ইউনিভার্সাল মিউজিক গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছিলেন কবি, গীতিকবি ও কণ্ঠশিল্পী বব ডিলান। ভবিষ্যতে তার গান থেকে যা আয় হবে, সেগুলো পাবে ইউনিভার্সাল মিউজিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯