মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হুমকি জাহ্নবীকে

হুমকি জাহ্নবীকে

অনলাইন বিনোদন :: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি তার শুটিংও বন্ধ করে দেওয়া হয়। ‘গুড লাক জেরি’র শুটিংয়ের জন্য সম্প্রতি পঞ্জাবে উড়ে যান অভিনেত্রী। প্রযোজক আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং চলাকালীন আচমকাই সেখানে হাজির হন কৃষক আন্দোলনকারীদের একটি দল। পঞ্জাবের বাসসি পাঠানা শহরে তার ‘গুড লাক জেরি’র শুটিং বন্ধ করে দেয়। কৃষকদের উদ্দেশ্যে কিছু বলতে হবে জাহ্নবীকে। না হলে কোরো ভাবেই ছবির শুটিং চলতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয়। ওই ঘটনার পরপরই সেখানে হাজির হন পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্ত। তিনি জানান, কৃষকদের উদ্দেশ্যে অবশ্যই জাহ্নবী বার্তা দেবেন। এ বিষয়ে টিম গুড লাক জেরির তরফেও জারি করা হবে তাদের মন্তব্য। পরিচালকের ওই আশ্বাস পাওয়ার পরই সেখান থেকে সরতে রাজি হন আন্দোলনকারী কৃষকরা। ওই ঘটার পরপরই কৃষক আন্দোলনের স্বপক্ষে নিজের মুখ খোলেন জাহ্নবী। তিনি বলেন, কৃষকরাই এ দেশের হৃদপিণ্ড। দেশের মানুষের পেটে অন্ন জোগানোর জন্য কৃষকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে বলে আশা প্রকাশ করেন জাহ্নবী কাপুর। এদিকে কৃষকদের দাবি, বলিউডের কোনও তারকাই তাদের হয়ে মুখ খোলেন না। তাদের সমর্থন করেন না। সেই কারণেই তারা গুড লাক জেরির শুটিং স্পটে হাজির হয়ে তাদের আন্দলোন নিয়ে জাহ্নবী কাপুরের বক্তব্যের দাবি জানান।

যদিও কৃষকদের আন্দোলনকে সমর্থন করে এর আগে মুখ খুলতে দেখা যায় দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্করকে। এমনকী ধর্মেন্দ্রকেও কৃষক আন্দোলনকে সমর্থন করে মুখ খুলতে দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯