মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শাকিব-অপু এক হচ্ছেন!

শাকিব-অপু এক হচ্ছেন!

অনুসন্ধান ডেস্ক :: গত বছরের শুরুতে ‘বীর’ এবং শেষে ‘নবাব এলএলবি’ ছবি দিয়ে আলোচনায় ছিলেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। নতুন বছরে নিজের প্রযোজিত বেশকিছু ছবি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাবে এ নায়ককে। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘ছায়াবৃক্ষ’ শীর্ষক ছবিতে চুক্তিবদ্ধ হয়ে অভিনয় করেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, খুব দ্রুতই এক হচ্ছেন শাকিব ও অপু! তবে তা বাস্তবে নয়, পর্দায়। শাকিবের সঙ্গে পর্দাতেও অপুর জুটি হওয়ার বিষয়টি অবাক করার মতোই। কিন্তু এ বছর সেটা হতে চলছে বলে ইঙ্গিত মিলেছে। কিন্তু কীভাবে? শাকিব ও অপুর ডিভোর্সের আগে তারা কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করছিলেন।

সেই ছবিগুলো নিয়ে বিপাকে ছিলেন পরিচালক ও প্রযোজকরা। তবে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে সেই ছবিগুলো এ বছর শেষ হতে পারে। যদিও বিষয়টি নিয়ে শাকিব খান কিংবা অপু বিশ্বাসের তরফ থেকে কোনো মন্তব্য এখনো আসেনি। তবে এ বছরই এ ছবিগুলোর শুটিং শেষ হবে বলে জানা গেছে। সেটা হলে আবারো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাকিব ও অপুকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯