সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শাবনূর বিব্রত

শাবনূর বিব্রত

অনলাইন ডেস্ক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। এখন তিনি থাকছেন সুদূর অস্ট্রেলিয়ায়। একমাত্র পুত্র ও ভাই-বোনদের নিয়ে বসবাস করেন এ নায়িকা। কিন্তু সম্প্রতি এই তারকাকে দেখা যাচ্ছে ফেসবুকে বেশ সক্রিয়।একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে প্রায় প্রতিদিনই পোস্ট করা হয় নানা রকম ছবি ও স্ট্যাটাস। কিন্তু অবশেষে জানা গেলো এগুলোর একটাও শাবনূরের আইডি নয়। এমনটা জানিয়েছেন খোদ এ নায়িকা।এতসব আইডি-পেজের ভিড়ে একটি মাত্র আইডি তিনি চালান। আর কোনো আইডি বা পেজের সঙ্গে তিনি সংশ্লিষ্ট নন। সবই ভুয়া। শাবনূর বলেন, ফেসবুকে আমার নামে অজস্র পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। এগুলো আমি চালাই না। শুধু একটি আইডি রয়েছে যা অনেক আগে আমি খুলেছিলাম। সেটাতে আমি নিজেই নিয়মিত নই।

তাই ওটাকেও এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। কারণ এসব একাউন্টের মাধ্যমে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই সবাই সাবধান থাকুন। নইলে যে কোনো সময় হয়তো প্রতারণার শিকার হতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯