সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
অনুসন্ধান ডেস্ক :: গত বছরটি একদমই ভালো যায়নি কারো। চলচ্চিত্রের জন্যে তো আরো না। কারণ শুটিং বন্ধ ছিলো কয়েক মাস। হল বন্ধ ছিলো। করোনা পরিস্থিতির কারণে চলচ্চিত্র পিছিয়ে গেছে কয়েক ধাপ। এ বছর প্রত্যাশা থাকবে করোনা মহামারী দূর হয়ে যেন চলচ্চিত্রসহ সব স্বাভাবিক হয়। এভাবেই চলতি বছরের প্রত্যাশা নিয়ে কথাগুলো বলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। গত বছর পিছিয়ে পড়েছে চলচ্চিত্রঅঙ্গন। এ অবস্থা থেকে উত্তরনের পথ কি তাহলে? পপি উত্তরে বলেন, করোনায় সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়েছে। সিনেমা হল খুললেও দর্শক সমাগম হচ্ছে না। ভ্যাকসিন বাজারে চলে আসলে একটা পরিবর্তন আসবে। তাছাড়া সম্মিলিত প্রচেষ্টা লাগবে। আমরা বেশিরভাগই কথা বেশি কাজ কম করি। কিন্তু কথা কম, কাজ বেশি করতে হবে। এখন কাজের কোনো বিকল্প নেই। চলচ্চিত্রের সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলেই কেবল যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও পুষিয়ে ফেলা সম্ভব। এদিকে গত বছরের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন পপিও। করোনা জয় করেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরইমধ্যে ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘ভালোবাসার প্রজাপ্রতি’র কাজ অনেকখানি শেষ করেছেন। এটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিয়ে ছবিটির গল্প। ছবিটির কি অবস্থা এখন? পপি বলেন, সমসাময়িক গল্প নিয়ে ছবিটি হচ্ছে। এখানে আমি একজন চিকিৎসকের ভূমিকায় অভিনয় করছি। এরইমধ্যে শুটিং অনেকখানি শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ হবে। নতুন বছরে নতুন কোন সিনেমায় কাজ করা হচ্ছে? পপি উত্তরে বলেন, প্রস্তাব তো অনেক আসে। সব ছবি আসলে করতে চাই না। গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল কাজ করছি। একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। দ্রুত এর কাজ শুরু হবে। তবে আপাতত বিষয়টি নিয়ে এর বেশি বলতে চাই না৷ পপির সমসাময়িক বেশিরভাগ নায়িকাই বিয়ে করেছেন।
এবার নতুন বছরে কি বিয়ের শুভ সংবাদ শোনা যাবে আপনার? খানিক থেমে হেসে পপি বলেন, সেটা বলা তো মুশকিল। এ বছর বিয়ে হবে কিনা সেটা সময়ই বলে দেবে। অগ্রীম বলে কি লাভ! যখনেরটা তখন দেখা যাবে।