সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

ভয় অহনার

অনুসন্ধান ডেস্ক :: ছোট পর্দার পরিচিত মুখ অহনা। করোনাকালীন এই সময়ে খুব বেশি কাজ করছেন না। ডিসেম্বরের শেষের দিকে ‘হাই ভলিউম’ শিরোনামের একটি একক নাটকে কাজ করেন তিনি। এটি নির্মাণ করেন মেহেদি হাসান হৃদয়। নতুন বছরে এখনো কোনো শুটিংয়ে অংশ নেননি বলে জানান তিনি। তার ভাষ্য, নতুন বছরের মাঝামাঝি থেকে পুরোদমে কাজ করবো। লকডাউনের আগে থেকেই আমি কাজ কমিয়ে দিয়েছি। নিজের জন্য একটু বিরতি নিচ্ছি। মাঝে কয়েক বছর টানা অভিনয় করেছি। তাই এই বিরতি নিতে হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে ভালোবাসা দিবসের জন্য একটি নাটকের শুটিং করার সম্ভাবনা আছে। এর বাইরে নতুন কোনো কাজ নিচ্ছি না। মাঝে ওয়েব সিরিজে কাজ করেছেন। ওয়েবে কী আর দেখা যাবে? অহনা বলেন, আমার প্রথম ওয়েব নিয়ে বেশ সমালোচনা হয়েছে। কিন্তু এখন আর বিতর্কিত কাজ করতে চাই না। যদি ভালো কোনো গল্পের সিরিজ পাই তাহলে করবো। অহনার এই সময়ে ব্যস্ততা কি নিয়ে? উত্তরে তিনি বলেন, আমি অ-হ-মি বিউটি পার্লার নিয়েই ব্যস্ত আছি। এরমধ্যে আমার এই প্রতিষ্ঠানের চার বছর পূর্ণ হতে যাচ্ছে। নতুন বছরে ব্যবসা নিয়েও পরিকল্পনা করছি। এটিতে এখন সময় দিচ্ছি। ২০১৯ সালে অহনা একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এদিকে গত সোমাবার দিবাগত রাতে আশা চৌধুরী নামে আরো একজন অভিনেত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অহনা সেই সময় মামলা করেছিলেন বলে জানান। সেটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সেই মামলার এখন কিছু জানি না। ড্রাইভার জেলে আছে নাকি ছাড়া পেয়েছে তাও জানি না। আমি জানি না এই চালকরা সাহস পায় কোথা থেকে এভাবে একজন মানুষকে পিষে মেরে ফেলার। এবার ভিন্ন প্রসঙ্গে আসি।

অহনার বিয়ের খবর কি? তিনি বলেন, বিয়ে করতে ভয় লাগে। কাকে বিয়ে করবো? আজকাল বিয়ের পর দেখছি বেশি দিন টিকছে না। বিয়ের আগেই সবাই ভালো থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯